![]() মির্জাগঞ্জের পায়রা নদীতে চোরাই সুন্দরী কাঠবোঝাই ট্রলারডুবি
৩১ January ২০১৩ Thursday ৯:০৫:৩৫ AM
পটুয়াখালী কোষ্টগার্ডের পেটি অফিসার মোঃ শফিকুল ইসলাম আমাদের বরিশাল ডটকমকে জানান, ২৯ জানুয়ারী মঙ্গলবার শেষ বিকালে আমরা পায়রা নদীতে টহলরত ছিলাম এ সময় সুন্দরী কাঠ বোঝাই একটি ট্রলার দ্রুতবেগে তাদের বোর্ডের পাশ দিয়ে চলে যাওয়ায় সন্দেহ হয়। ট্রলারটিকে ধাওয়া করলে তাদের ইঞ্জিনের গতি আরো বাড়িয়ে মির্জাগঞ্জ উপজেলাধীন ভাজনা কদমতলা নামক স্থানে উঠিয়ে দিয়ে ট্রলারের লোকজন পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে পালানোর সময় তারা ট্রলারের তলদেশ ছিদ্র করে দিয়ে গেছে ফলে ট্রলারটি ঐ স্থানে নিমজ্জিত হয়। আমরা ট্রলারটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। মোঃ শফিকুল ইসলাম আরো জানান, ট্রলারটির উপরের অংশে বিভিন্ন কাঠের গুড়ো ছড়ানো ছিটানো থাকলেও তার নীচে ছিল সুন্দরী কাঠ বোঝাই। ধারনা করা হচ্ছে সুন্দরবন থেকে সুন্দরী কাঠ চুরি করে এ পথ দিয়ে স্বরুপকাঠি হয়ে কাঠগুলো ঢাকায় পাচার করা হচ্ছিল। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

মির্জাগঞ্জ :: মির্জাগঞ্জ উপজেলার পায়রা নদীতে পটুয়াখালীর টহলরত কোস্টগার্ড সদস্যদের ধাওয়া খেয়ে চোরাই সুন্দরী কাঠ বোঝাই একটি ট্রলার নিমজ্জিত হয়েছে। ৩০ জানুয়ারী বুধবার কোস্ট গার্ড, মির্জাগঞ্জ বনবিভাগ, স্থানীয় লোকজনের সহায়তায় সারাদিন চেষ্টা করেও ট্রলারটি উত্তোলন করা যায়নি। ২৯ জানুয়ারী মঙ্গলবার সন্ধায় পায়রা নদীর উপজেলার ভাজনা কদমতলা নামক এলাকায় ট্রলারটি নিম্মজিত হয়।