![]() জিয়ানগরে হরতালের কোন প্রভাব পড়েনিআহাদ শিমুল ৩১ January ২০১৩ Thursday ১০:৪২:১৫ PM
জিয়ানগরে অন্যান্য দিনের মত ৩১ জানুয়ারী বৃহষ্পতিবারও সরকারি বেসরকারি বিভিন্ন অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলেছে। উপজেলার প্রায় সকল হাট বাজারের ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল। উপজেলার গুরুত্বপূর্ণ মোড়ে ও সড়কের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা ছিল। তবে কোন পিকেটিং এর ঘটনা ঘটেনি। এমনকি কোন সড়কে জামায়াত বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিও দেখা যায়নি। তবে শহরের মধ্যে যানবাহন চললেও জিয়ানগর হতে পিরোজপুর-চন্ডিপুর রুটে কোন দূর পাল্লার বাস চলাচল করেনি। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

জিয়ানগর :: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অন্যতম আসামী জামায়াতের নায়েবে আমীর দেলোয়ার হোসেন সাঈদীর নিজ এলাকা জিয়ানগরে জামায়াতের ডাকা হরতালে জীবন যাত্রা ছিল স্বাভাবিক। এমনকি কোন সড়কেই জামায়াত কিংবা বিএনপির কোন নেতাকর্মীকে হরতালের পক্ষ্যে পিকেটিং বা মিছিল করতে দেখা যায়নি।