" />
AmaderBarisal.com Logo

বামনা প্রেসক্লাব নির্বাচনঃ দুলাল সভাপতি, বাসির সম্পাদক

মনোতোষ হাওলাদার
আমাদেরবরিশাল.কম

২ February ২০১৩ Saturday ৯:৪৩:৩৫ PM

বরগুনা মানচিত্রবামনা :: বরগুনার বামনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শনিবার সকাল ১০টায় উপজেলার ইউটিডিসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বামনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের উদ্বোধন করবেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. মনির হোসেন কামাল।

বামনা প্রেসক্লাব সভাপতি মো.ওবায়দুল কবির আকন্দ দুলালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তফা কাদের, বামনা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোশাররফ হোসেন জমাদ্দার, সম্পাদক সাইতুল ইসলাম লিটু মৃধা, উপজেলা বিএনপির সম্পাদক মো. এনায়েত কবির হাওলাদার, জাতীয় পার্টি বামনা উপজেলা শাখার সভাপতি মো. ফারুক আহম্মেদ আকন, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি বামনা শাখার সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তব্য রাখেন বামনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, সদস্য নির্ঝর কান্তি বিশ্বাস ননী, সাংবাদিক দেবদাস মজুমদার প্রমূখ।

আলোচনা সভা শেষে দুপুরে গোপন ভোটের মাধ্যমে প্রেসক্লাবের নির্বাচন অনুষ্টিত হয়। নির্বাচনে সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ায় মো. ওবায়দুল কবির আকন্দ দুলা (ভোরের কাগজ) বিনা প্রতিদন্ধীতায় সভাপতি নির্বাচিত হয় এবং সম্পাদক পদে মো. মোশাররফ হোসেন ও মো. বাসির মোল্লা এই দুইজন প্রার্থী থাকায় গোপন ভোটের মাধ্যমে মো. বাসির মোল্লা(দৈনিক জনতা) সম্পাদক নির্বাচিত হয়।

এছাড়া যুগ্ম সম্পাদক পদে এক মাত্র প্রার্থী মনোতোষ হাওলাদার এবং অর্থ সম্পাদক পদে এক মাত্র প্রার্থী মো. জাকির হোসাইন মনোনয়ন ফরম জমা দেওয়ায় তারাও বিনাপ্রতিদন্ধীতায় নির্বাচিত হয়েছে। প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন সিনিয়র সাংবাদিক মো. নেছার উদ্দিন, সহকারী কমিশনার নির্ঝর কান্তি বিশ্বাস ননী ও কাজী শাহানা ফেরদৌস শিবলী।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।