![]() নির্বাচনী আসন পূনর্বিন্যাসেপিরোজপুর-১ থেকে জিয়ানগর বাদ, প্রতিবাদে মানববন্ধন
৯ February ২০১৩ Saturday ৪:০১:৫১ PM
মানববন্ধন শেষে বক্তব্য রাখেন, জিয়ানগর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল খালেক গাজী, পিরোজপুর জেলা জজ কোর্টের জিপি এ্যাড. এম. মতিরউর রহমান, জিয়ানগর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সিকদার, সমাজ সেবক মাহমুদুল হক দুলাল, মনিরুজ্জামান মৃধা। মানববন্ধনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আসাদুল কবির স্বপন, শাহ আলম হাওলাদার, অধ্যক্ষ গিয়াস উদ্দিন সেলিম ও ব্যবসায়ী বজলুর রহমান মিন্টু প্রমুখ। জিয়ানগর উপজেলাকে পিরোজপুর-১ আসন থেকে বিচ্ছিন্ন করে ভান্ডারিয়া ও কাউখালীর সাথে সংযুক্ত করে পিরোজপুর-২ আসনে পুনর্বিন্যাস করার প্রতিবাদে এ মানববন্ধন করা হয়। প্রতিবাদে বক্তারা জানান, যত দিনে জিয়ানগর উপজেলাকে পিরোজপুর-১ আসনের সাথে সংযুক্ত করা না হবে ততদিন পর্যন্ত বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে আমাদের দাবী আদায়ে আমরা মাঠে থাকব। সম্পাদনা: ডিভিশনাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

পিরোজপুর :: জিয়ানগর নির্বাচনী আসন পূনর্বিন্যাসে পিরোজপুর-১ আসন থেকে জিয়ানগর উপজেলাকে বিচ্ছিন্ন করায় মানববন্ধন করেছে উপজেলার জনগন। শনিবার সকালে উপজেলার প্রধান সড়কে পিরোজপুর-১ আসনের সাথে যুক্ত থাকার দাবীতে উপজেলার সর্বস্তরের জনগনের আয়োজনে মানবন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার প্রায় ২ সহস্রাধিক মানুষ যোগদান করেন।