" />
AmaderBarisal.com Logo

গনশিক্ষা সচিবসহ ৫৫ জনের বিরুদ্ধে এমপি ফরহাদের মামলা


আমাদেরবরিশাল.কম

১০ February ২০১৩ Sunday ১০:৩২:২৯ PM

Barisal Map বরিশাল মানচিত্রসাইফ আমীন :: কোন পরামর্শ না করে হিজলা উপজেলার ৩২ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী নিয়োগ প্রক্রিয়ায় চালিয়ে যাওয়ার অভিযোগে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের সচিব, মন্ত্রনালয়ের উপ-পরিচালক, জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারসহ ৫৫ জনকে বিবাদী করে আদালতে মামলা করেছেন । পদাধিকার বলে নিয়োগ কমিটির পরামর্শদাতা ও বরিশাল-৪ আসনের বিএনপি দলীয় এমপি মেজবাউদ্দিন ফরহাদ বাদী হয়ে রবিবার বরিশালের তৃতীয় যুগ্ন জেলা জজ আদালত এ মামলা দায়ের করেন । আদালতের বিচারক মো. মঞ্জুরুল হোসেন এ বিষয়ে আদেশের জন্য ১১ ফেব্রুয়ারী সোমবার দিন ধার্য্য করেন।

উপরোল্লিখিত ৪ জন এবং জেলা হিসাব রক্ষন কর্মকর্তা, হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসার ছাড়াও উপজেলার প্রতিটি (৩২) সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দপ্তরী কাম প্রহরী পদে আবেদন করা ১৬ জনকে মামলায় বিবাদী করা হয়েছে।

বাদী পক্ষের আইনজীবী আজাদ রহমান জানান, ২০১২ সালের ৯ ডিসেম্বর হিজলা উপজেলার ৪৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী নিয়োগের জন্য পত্রিকায় বিক্সগপ্তি প্রকাশ করা হয়। সরকারী নীতিমালা অনুযায়ী বাদী পদাধিকার বলে এই নিয়োগ কমিটির পরামর্শদাতা। বিবাদীরা তাকে অবহিত না করে এবং পরামর্শ না নিয়ে ৪৮টি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছেন বলে মামলায় অভিযোগ করা হয়।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।