![]() বিরিয়ানীর প্যাকেট পরে যাওয়াকে কেন্দ্র করেমুলাদী উপজেলা ভাইস চেয়ারম্যানের সাথে আইনজীবির হাতাহাতি
১১ February ২০১৩ Monday ৮:২৯:৩৭ PM
আদালত সূত্রে জানা গেছে, বরিশাল জেলা আইনজীবি সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষ্যে বিএনপি সমর্থিত ১৮ দলীয় আইনজীবি ঐক্য পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপস্থিত আইনজীবিদের মধ্যে বিরিয়ানীর প্যাকেট ও কোমল পানীয় বিতরণ করা হয়। বিএনপি পন্থি আইনজীবি ও মুলাদী উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম দিপু এ্যাড. সাহাজুল ইসলামের কাছ থেকে প্যাকেট গ্রহনের সময় হাত থেকে পরে যায়। এতে দিপু ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বিবাদে জড়ীয়ে পরেন। প্যাকেট ও কোমল পানীয় না নিয়ে দিপু ওখান থেকে চলে আসেন। এর কিছুক্ষন পর এ্যাড. দিপু আইনজীবি সমিতির তৃতীয় ভবনে যান। সেখানে এ্যাড. দিপু এ্যাড. আবুল খায়েরের সাথে বাক বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রুপ নেয়। পরে সিনিয়র আইনজীবিরা তাদেরকে শান্ত করেন। এ ব্যাপরে এ্যাড. দিপু বলেন, প্যাকেটটি আমার হাত থেকে পরে গেলে এ্যাড. আবুল খায়ের কটুক্তি করে। পরে জেলা আইনজীবি সমিতির তৃতীয় ভবনে বসে বিষয়টি নিয়ে আমাকে জড়িয়ে অন্য আইনজীবিদের সাথে নিন্দা করতে থাকে এ্যাড. আবুল খায়ের । আমি তাকে বারন করলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। তবে বাক বিতন্ডা ছাড়া আর কিছুই হয় নি। পরে আমাদের সিনিয়র শাহিন ভাই দু” জনকে মিলিয়ে দেন। এ ব্যাপারে এ্যাড. আবুল খায়ের বলেন, প্যাকেট পরে যাওয়া বিষয় নিয়ে এ্যাড. দিপুর সাথে আলাপ করতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। তবে এর চেয়ে বেশী কিছু আমার সাথে হয়নি। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

সাইফ আমীন :: বিএনপি সমর্থিত ১৮ দলীয় আইনজীবি ঐক্য পরিষদের প্যানেল পরিচিতি সভায় বিরিয়ানীর প্যাকেট পরে যাওয়াকে কেন্দ্র করে বিএনপি পন্থী দুই আইনজীবির মধ্যে বাক বিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে বরিশাল জেলা আইনজীবি সমিতির তৃতীয় ভবনে এ ঘটনা ঘটে।