" />
AmaderBarisal.com Logo

বোরহানউদ্দিনে শহীদ মিনার ভাংচুর

অচিন্ত্য মজুমদার, ভোলা
আমাদেরবরিশাল.কম

২১ February ২০১৩ Thursday ৫:০০:৩২ PM

ভোলা মানচিত্রভোলা :: ভোলার বোরহানউদ্দিন উপজেলার জ্ঞানদা মাধ্যমিক বিদ্যালয়ে একটি (অস্থায়ী) শহীদ মিনার ভাংচুরের ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সবুজ (২৬) নামের এক যুবককে আটক করেছে। বৃহ¯পতিবার সকালে এ ঘটনা ঘটে। আটককৃত সবুজ টবগী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শাজাহানের ছেলে।

বৃহ¯পতিবার সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ তাকে আটক করে। স্কুল কর্তৃপক্ষের বরাত দিয়ে বোরহানউদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) ফোরকান আলী জানান, সকালের দিকে একদল যুবক স্কুল মাঠের অস্থায়ী নির্মিত শহীদ মিনারটি ভেঙ্গে দেয়। পরে পুলিশে খবর দিলে পুলিশ একজনকে আটক করে থানায় নিয়ে আসে।

এদিকে, শহীদ মিনার ভাংচুরের ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন।



সম্পাদনা: বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।