" />
AmaderBarisal.com Logo

আমাদের বরিশালের সাংবাদিকসহ তিন সাংবাদিককে বাউল তরী সম্মাননা


আমাদেরবরিশাল.কম

২৩ February ২০১৩ Saturday ৯:৫০:০১ PM

devdas-majumder-pirojpur দেবদাস মজুমদারপিরোজপুর :: পিরোজপুরের উপকুলীয় এলাকায় সাংবাদিকতা ও সামাজিক উদ্যোগে দীর্ঘদিন ধরে অবদান রাখার জন্য দৈনিক কালের কন্ঠ ও আমাদের বরিশাল ডটকমের পিরোজপুরের আঞ্চলিক প্রতিনিধি দেবদাস মজুমদার, দৈনিক সমকালের নাজিরপুর প্রতিনিধি সঞ্জীব কুমার রায় ও নির্যাতিত সাংবাদিক হিসেবে পিরোজপুর কথা’র সম্পাদক মো. জহিরুল হক টিটুকে সম্মাননা পদক প্রদান করা হয়েছে। জেলার নাজিরপুর উপজেলার শেখ রাসেল স্মৃতি পাঠাগার ও বাংলাদেশ বাউল তরী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ২২ ফেব্রুয়ারী শুক্রবার রাতে এক অনুষ্ঠানে এ তিন সাংবাদিককে সম্মাননা দেওয়া হয়। নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা বন্দরে শেখ রাসেল স্মৃতি পাঠাগারের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বাউল গানের আসর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মাননা হিসেবে এ তিন সাংবাদিককে বাউল তরী পদক,সনদ ও বই উপহার দেওয়া হয়।

পাঠাগারের সভাপতি ও গীতিকার শেখ মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মো. মনোয়ার হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন,নাজিরপুর উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার,উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃণাল কান্তি দে,মানবাধিকার কমিশনের সভাপতি মো. আতিয়ার রহমান চৌধুরী ও আ.লীগ নেতা শেখ আবুল বাশার প্রমূখ।

শেষে দেশের প্রখ্যাত বাউল শিল্পীদের অংশগ্রহণে বাউল গানের আসর অনুষ্ঠিত হয়।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।