![]() ভোলায় সংখ্যালঘুদের বাড়ি-ঘরে হামলা ও লুটপাট
২ March ২০১৩ Saturday ১০:৪১:২৩ AM
ভোলা:: স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে হঠাৎ করেই ৫০/৬০ জনের একদল লোক সরকার বিরোধী শ্লোগান দিয়ে মিছিল বের করে। মিছিরটি এক পর্যায়ে স্থানীয় একটি সংখ্যালঘু এলাকায় প্রবেশ করে বাড়ি ঘরে ভাংচুর ও লুটপাটের চেষ্টা চালায় এবং তাদের বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। এসময় এলাকার লোকজন এক হয়ে মিছিলকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে সেখানকার সংখ্যালঘু পরিবারগুলোর মাঝে আতংক বিরাজ করছে। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে রাত ১২টায় ঘটনাস্থল থেকে জানান, বর্তমানে তিনি নিজে সেখানে অবস্থান করছেন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে তিনি বলেন, শুক্রবার রাতে জামায়াতের একটি মিছিল বের হলে আওয়ামীলীগ কর্মীরা ধাওয়া করে। এসময় ধাওয়া খেয়ে মিছিলকারীরা সংখ্যালঘু এলাকায় ঢুকে পরে। এতে সেখানকার লোকজন আতংকিত হয়ে যায়। ঘটনার পর থেকে সেখানে পুলিশের অতিরিক্ত নিরাপত্তার জন্য জোরদার করা হয়েছে। সম্পাদনা: ডিভিশনাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
