" />
AmaderBarisal.com Logo

বামনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ


আমাদেরবরিশাল.কম

২ March ২০১৩ Saturday ৫:৫৫:৫০ PM

বরগুনা::  বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে বরগুনার বামনা উপজেলা বিএনপির উদ্যোগে সারা দেশে সরকার পুলিশ বাহিনী দিয়ে নীরিহ জনগনকে হত্যার প্রতিবাদে বামনা উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ রানার সভাপতিত্বে  কলেজ রোডস্থ দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বামনা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বামনা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আলতাফ হোসেন জমাদ্দার চিনু, বামনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. এনায়েত কবির হাওলাদার, বামনা উপজেলা ছাত্রদলের সভাপতি মো. ইকবাল কোরাইশী বাবু, সাংগঠনিক সম্পাদক রায়হান নাজির ধলু, ছাত্রদল নেতা মো. হাফিজুর রহমান প্রমূখ।
বক্তারা গত কয়েকদিন ধরে সরকারদলীয় পুলিশ বাহিনীর নির্বিচারে গনহত্যার তীব্র প্রতিবাদ জানান এবং সকল দেশপ্রেমিক জনগনকে এর বিরুদ্ধে রুখে দাড়াবার আহবান জানান।



সম্পাদনা: ডিভিশনাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।