![]() ঝালকাঠিতে হরতালের সমর্থনে বিএনপির মিছিলঃ বোমাবিস্ফোরণ, আটক ১
৪ March ২০১৩ Monday ৯:৪৫:০০ PM
এছাড়া লঞ্চঘাট, পূর্বচাঁদকাঠি, কলেজমোড় থেকে পৃথকভাবে হরতালের সমর্থনে মিছিল বের করা হয়। পুলিশ শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মামুন হোসেন নামে এক বিএনপির সমর্থককে আটক করেছে। নাশকতা এড়াতে জেলার বিভিন্ন এলাকায় পুলিশের মোতায়েন করেছে। র্যাব সদস্যরা টহলে রয়েছে। ঝালকাঠি থানার ওসি আবদুল মান্নান বলেন, শহরে বোমাবিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গেছে। শহরের নিরাপত্ত ব্যবস্থার অবনতি না ঘটে এজন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

ঝালকাঠি :: দেশব্যাপী গণহত্যার প্রতিবাদে বিএনপির ডাকা আগামীকালের হরতালের সমর্থনে ঝালকাঠিতে আজ সোমবার রাত ৮টায় পৃথকভাবে মিছিল করেছে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল। জেলা বিএন পির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পীর নেতৃত্বে স্থানীয় কুমারপট্রি এলাকা থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি সাধনারমোড় এলাকায় আসলে পুলিশ ধাওয়া করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। পরে শহরের বিভিন্নস্থানে বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।