" />
AmaderBarisal.com Logo

পিরোজপুরে বিএনপি-জামায়াতের ৩’শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


আমাদেরবরিশাল.কম

৮ March ২০১৩ Friday ১:১৬:৫০ PM

পিরোজপুর মানচিত্রপিরোজপুর :: পিরোজপুরের নাজিরপুরে জাতীয় পতাকা ছেড়ার অভিযোগে বিএনপি-জামায়াতের ৩’শ নেতাকর্মীর বিরুদ্ধে ৭ মার্চ বৃহস্পতিবার রাতে নাজিরপুর থানায় মামলা দায়ের হয়েছে। নাজিরপুর উপজেলা সদরের আজিবর খান বাদী হয়ে নাজিরপুর থানায় মামলা দায়ের করেন।

নাজিরপুর থানায় দেয়া বাদীর আজিবরের অভিযোগের বরাত দিয়ে উপ-পরিদর্শক রিয়াজুল ইসলাম জানান, গত ৫ মার্চ স্থানীয় বিএনপি কর্মী লিলন খান উপজেলা সদরে সাতকাছিমিয়া এলাকায় বসে তার পকেটে থাকা জাতীয় পতাকা বের করে ছিড়ে রাস্তায় ফেলে দেয়।

নাজিরপুর থানার উপ-পরিদর্শক রিয়াজুল ইসলাম বলেন, মামলায় পিরোজপুর জেলা বিএনপির সহ-সভাপতি নাজিরপুর উপজেলা শহরের স্থায়ী বাসিন্দা নজরুল ইসলাম খান ও জাময়াতের ৫১ জন নামীয় সহ আরও অজ্ঞাত ২৪৯ জনকে আসামী করা হয়েছে এ মামলায়।

এ ব্যাপারে পিরোজপুর জেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম খান বলেন, হয়রানী করার জন্যই এ মামলা সাজানো হয়েছে।

উপ-পরিদর্শক রিয়াজুল ইসলাম বলেন, মামলাটি রাষ্ট্রদ্রোহ মামলা হিসাবে নথিভুক্ত করা হয়েছে।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।