" />
AmaderBarisal.com Logo

ভোলার তজুমদ্দিনে ককটেলসহ আটক ‌১


আমাদেরবরিশাল.কম

১০ March ২০১৩ Sunday ৫:২৫:১৬ PM

ভোলা মানচিত্রভোলা :: ভোলার তজুমদ্দিনে থেকে ২টি ককটেলসহ নুরনবী (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ১০ মার্চ রোববার ভোররাতে তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের মোল্লা পুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

তজুমদ্দিন থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ শহীদ আমাদের বরিশাল ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ১০ মার্চ রোববার ভোররাতে উপজেলার চাঁদপুর ইউনিয়নের মোল্লা পুকুর এলাকা অভিযান চালিয়ে ২টি ককটেলসহ নুরনবীকে আটক করে। দুপুরে তাকে আদালতে হস্তান্তর করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।