" />
AmaderBarisal.com Logo

ভোলার দৌলতখানে তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার


আমাদেরবরিশাল.কম

১০ March ২০১৩ Sunday ৫:৩০:২৬ PM

ভোলা মানচিত্রভোলা :: ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের কলাকোপা গ্রামের একটি খাল থেকে তাসলিমা (১৬) নামে এক তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। ১০ মার্চ রোববার সকালে বস্তাবন্দি অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত তাসলিমা দৌলতখান উপজেলার মিদ্দারহাট এলাকার কাঞ্চন মিয়ার মেয়ে।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবাশ্বের আলী আমাদের বরিশাল ডটকমকে জানান, রোববার সকাল ৮টার দিকে স্থানীয়রা খালে বস্তাবন্দি একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও জানান, ৩/৪ দিন আগে তাসলিমা নিখোঁজ হয়। এ ব্যপারে দৌলতখান থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।