![]() পরিচয় নির্ণয়ে ডিএনএ পরীক্ষা অর্থহীন!
১২ March ২০১৩ Tuesday ৯:৩৮:৫০ AM
বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিখ্যাত ব্যক্তি বা সমাজের বংশধর কিনা তা জানার জন্য অনেকে বিভিন্ন ধরনের পরীক্ষা করে থাকেন। কিন্তু এসবের ফলাফলের ব্যাপারে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। কোন ব্যক্তির ডিএনএর (জিন) পরিমাণ তার পূর্বপুরুষদের মাত্র কয়েক ধাপ ওপরের সঙ্গে সম্পর্কযুক্ত। অর্থাৎ অনেক দীর্ঘসূত্রের পূর্বপুরুষের কাছেও পৌঁছে না। যাদের বংশধর হওয়া প্রমাণ করতে এসব পরীক্ষা করা হয়। বিজ্ঞানীরা বলেন, বংশ-পরিচয় জানার জন্য জিনের এই সাধারণ পরীক্ষা সম্ভাব্য ব্যাখ্যাগুলোর একটি সূত্রমাত্র। সুতরাং জিন পরীক্ষার মাধ্যমে আমাদের বংশ-পরিচয় নির্ধারণ করা বোকামি। উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে প্রাইভেট জেনেটিক পরীক্ষা একটি বড় ব্যবসায় পরিণত হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের দাবি, এই পরীক্ষার মাধ্যমে বিখ্যাত ব্যক্তি যেমন নেপোলিয়ন, ক্লিওপেট্রাদের মতো প্রখ্যাত মানুষদের বংশধরও নির্ণয় করা সম্ভব। গত বছর ‘এসেন্ট্রি ডটকম’ নামে একটি প্রতিষ্ঠান এই পরীক্ষার ব্যবসায়ে একশ’ ৬০ কোটি মার্কিন ডলার আয় করে। এছাড়া বিশ্বের অন্তত ৪০টি কোম্পানি ৫০ থেকে ৫০০ পাউন্ডের বিনিময়ে বর্তমান সময়ে ডিএনএ পরীক্ষা করছে। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :: বংশ-পরিচয় নির্ণয়ে ডিএনএ (জৈনিক সম্পর্ক) পরীক্ষা করা হলেও পদ্ধতিটি সঠিক নয় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা!