![]() বামনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১মনোতোষ হাওলাদার ২৪ March ২০১৩ Sunday ৫:৪২:৪৯ PM
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের দক্ষিন ডৌয়াতলা গ্রামের নুরে আলম খানের বাড়ির সামনের আমূয়া- কাকচিড়া সড়কে কাকচিড়া থেকে আসা একটি অবৈধ মালবাহী ট্রলীর ইঞ্জিনের সাথে বাঁধা পিছনের কভারের লক ছিড়ে গিয়ে উল্টো দিক থেকে আসা একটি মটরসাইকেল ও একটি যাত্রীবাহী মাহেন্দ্রকে ধাক্কা দিলে মটরসাইকেল আরোহী কাকচিড়া গ্রামের সৈয়দ আলী খান( ৫০), মোস্তফা মৃধা (৫২) ও মটরসাইকেল চালক মাসুদ(২৫) গুরুতর আহত হয়। আহতদের এ্যাম্বুলেন্স যোগে হাসপাতালে নেওয়ার পথে আরোহী ২ জনের মৃত্যু ঘটে এবং মটর সাইকেল চালককে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করানো হয়। বামনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে ট্রলীটিকে আটক করেছে তবে ট্রলীর চালক উপজেলার লেমুয়া গ্রামের মো. ইকবাল হোসেনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শী দক্ষিন ডৌয়াতলা গ্রামের মো. রুবেল জানান, এই ট্রলীগুলো অবৈধ তার উপর ধারণ ক্ষমতার অধিকমাল বহন করায় এই দুর্ঘটনাটি ঘটেছে। বামনা উপজেলার সর্বত্র এই অবৈধ যন্ত্রটি চলায় রাস্তাঘাট বিপর্যস্ত হয়ে পরেছে। অথচ প্রশাসন এই ট্রলীগুলো বন্ধে কোন উদ্যোগ নিচ্ছেনা। তিনি আরো বলেন, প্রশাসনের কর্তাব্যাক্তিরা ও পুলিশ প্রতিমাসে তাদের কাছ থেকে মাসোহারা নিয়ে এই যানটি চলাচলে বৈধতা দিয়েছে। এব্যাপারে বামনা থানার অফিসার ইন চার্জ মনিরুজ্জামান আমাদের বরিশাল ডটকমকে বলেন, আমরা নিহতদের পরিবার থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। ঘটনাটি শোনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রলীটিকে আটক করেছি। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বামনা :: বরগুনার বামনা উপজেলার আমুয়া- কাকচিড়া সড়কে ২৪ মার্চ রোববার সকাল ১০টায় নুরে আলম খানের বাড়ির সামনে একটি ছয় চাকার মালবাহী ট্রলীর সাথে মটরসাইকেল ও যাত্রীবাহী মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।