![]() প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে মারধর, আ’লীগ নেতা কারাগারে
২৮ March ২০১৩ Thursday ১:১৫:৫৩ AM
দীর্ঘদিন পলাতক থাকার পর ২৭ মার্চ বুধবার বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করে জামিনের প্রার্থনা করেন সেরাজ মুন্সি ও তার স্ত্রী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা নাসরিন। আদালতের বিচারক মোসাদ্দেক মিনহাজ শামীমা নাসরিনের জামিন মঞ্জুর করলেও তার স্বামী উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সেরাজ মুন্সির জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। ২০১২ সালের ১৮ ডিসেম্বর টেষ্ট রিলিফের ১০৫ টন চালের কাজের তালিকা দেখতে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা নাসরিন ও তার স্বামী আওয়ামী লীগ নেতা সেরাজ মুন্সী দলবল নিয়ে পিআইও কার্যালয়ে যান। তালিকার প্রসঙ্গ তুলে তারা পিআইও’কে উপুর্যপরি কিল-ঘুষি মেরে অফিসের মেঝে ফেলে দেয় এবং তার কক্ষের কাগজপত্রপত্র তছনছ করে। মারধরে তার চশমা ভেঙ্গে ডান চোখে আঘাত লাগে। এ ঘটনায় পিআইও আকতার হোসেন বাদী হয়ে স্বামী-স্ত্রীকে আসামী করে মামলা দায়ের করেন। গত ১৭ মার্চ তদন্তকারী কর্মকর্তা ওই দু’জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেন। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরিশাল :: মুলাদী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আকতার হোসেনকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা সেরাজ মুন্সীকে কারাগারে প্রেরনের নির্দেশ দিয়েছেন আদালত। তবে তার স্ত্রী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা নাসরিনকে জামিন দেওয়া হয়েছে।