![]() জিয়ানগরে যুবলীগ নেতার রগ কেটে দিয়েছে জামায়াত-শিবিরমাহামুদুর রহমান মাসুদ ২৯ March ২০১৩ Friday ৯:৩২:৩৬ PM
জানা গেছে, শুক্রবার বিকেল ৫ টার দিকে জিয়ানগর উপজেলার কলারন গ্রামে আওয়ামীলীগ নেতা মোস্তফা হাওলাদারের সাথে স্থানীয় সাঈদী সমর্থক ও জামায়াত কর্মী নাসির বাঘা ও জাহাঙ্গির শেখের সাথে সাঈদীর মুক্তির ব্যাপারে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যার পরে জামায়াত শিবির কর্মীরা একত্রিত হয়ে মোস্তফা হাওলাদারকে খুঁজে না পেয়ে যুবলীগ নেতা মিজানুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে তাকে কুপিয়ে আহত করে ও হাত পায়ের রগ কেটে দেয়। এসময় হামলাকারীরা মিজানের বাড়ীর দুটি ঘরেও অগ্নিসংযোগ করে। পরে তাকে পিরোজপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় খুলনা হাসপাতালে পাঠানো হয়। হামলার সময় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে পুলিশ গুলিবর্ষণের সংবাদ অস্বীকার করেছে। জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) মোতাহার হোসেন আমাদের বরিশাল ডটকমকে বলেন, যুবলীগ নেতা মিজানুর রহমান হাওলাদারের বাড়ি বালিপাড়া ইউনিয়নের চর বলেশ্বর এলাকায়। জামায়াত-শিবির কর্মীরা অতর্কিতভাবে তার (মিজানের) বাড়িতে হামলা করে তাকে কুপিয়ে আহত ও হাতপায়ের রগ কেটে দিয়েছে। এ হামলার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য এলাকায় তল্লাশি চালানো হচ্ছে বলে জানান তিনি। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

পিরোজপুর :: পিরোজপুরের জিয়ানগরের বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাওলাদারের দু’হাত পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির ক্যাডাররা। ২৯ মার্চ শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের মিজানুর রহমানের বাড়িতে জামায়াত-শিবিরের শতাধিক ক্যাডার একত্রিত হয়ে এ হামলা চালায়। এসময় মিজানের এক ভাই ও বাড়িতে কাজ করতে থাকা দুইজন মিস্ত্রিও হামলার শিকার হয়। রাত ৮টার দিকে যুবলীগ নেতা মিজানকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় খুলনা প্রেরণ করা হয়েছে।