" />
AmaderBarisal.com Logo

কাঁঠালিয়ায় মন্দিরে অগ্নিসংযোগ


আমাদেরবরিশাল.কম

৪ April ২০১৩ Thursday ৯:১৩:৫৪ PM

Jhalakathi Map ঝালকাঠি মানচিত্রঝালকাঠি :: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বিলছোনাউটা গ্রামের বারই বাড়ির একটি মন্দিরে ৩ এপ্রিল বুধবার গভীর রাতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বাড়ির লোকজনের ডাকচিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও মন্দিরটি সম্পূর্ণরূপে পুড়ে যায়।

স্থানীয় গণেশ বারই জানান, রাতে মন্দিরে পুজা শেষে বাড়ির লোকজন ঘুমিয়ে পড়ে। এসময় দুর্বৃত্তরা মন্দিরে আগুন দেয়। এসময় দুর্বৃত্তরা মন্দিরের পাশের কয়েকটি গাছ কেটে ফেলে পালিয়ে যায়।

ঘটনাস্থলে ঝালকাঠির সহকারী পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান মো. ফারুক সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দিন। তবে প্রাথমিকভাবে আগুনের কোন কারণ জানা যায়নি।

পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছেন বলে কাঁঠালিয়া থানার ওসি তোফাজ্জেল হোসেন জানিয়েছেন।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।