" />
AmaderBarisal.com Logo

জিয়ানগরে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ


আমাদেরবরিশাল.কম

৫ April ২০১৩ Friday ৭:০৪:১২ PM

pirojpur-map পিরোজপুর মানচিত্রপিরোজপুর :: পিরোজপুরের জিয়ানগর উপজলো বিএনপির সহ-সভাপতি সাখাওয়াত হোসেনের বাড়িতে অগ্নিসংযোগ করেছে একদল দুস্কৃতিকারী। ৪ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ১টার দিকে ৭/৮ জনের একটি দল বালিপাড়া বাজার মসজিদের দক্ষিন পাশে বিএনপি নেতার ওই বাড়িতে অগ্নিসংযোগ করে। এসময় আগুন দেখে বাজারের পাহাড়াদার চিৎকার শুরু করলে এলাকাবাসী এসে আগুন নিভায়। তবে আগুনে বাড়ির একাংশ পুড়ে যায়।

বাড়ি মালিক সাখাওয়াত জানান, মার্চের ৩ তারিখ তার বাড়িতে হামলা ও লুট হবার ঘটনার পর থেকে তিনি এলাকায় থাকতেন না। ফলে গত রাতে (বৃহস্পতিবার) তার বাড়িতে অগ্নি সংযোগের সময়ও তার বাড়িতে কোন লোকজন ছিলনা।

পিরোজপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন জানান, বিএনপি’র এ নেতার বাড়িতে আগেও সরকারী দলের লোকজন লুটপাট চালিয়েছে। তারাই বাড়ীতে আগুন দিয়েছে বলে দাবি করেন তিনি।

প্রসঙ্গত, গত কয়েক মাসে জিয়ানগর উপজলোয় রাজনৈতিক সহিংসতায় বসতঘরে আগুন, লুটপাট ও একাধিক হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।