![]() ‘দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র চলছে’ – আমুআবুল হাসান মৃধা ৫ April ২০১৩ Friday ১০:১৫:৪২ AM
তিনি আরও বলেন, ‘দেশব্যাপী সর্বত্র বিএনপির এসব ষড়যন্ত্রের শিকার হচ্ছে বিভিন্ন এলাকার সাধারণ মানুষ। নলছিটি উপজেলার ৪টি ইউনিয়ন কেটে ঝালকাঠি-১ আসনের(রাজাপুর-কাঠালিয়া উপজেলা) সঙ্গে যুক্ত করে ঝালকাঠির সংসদীয় দু’টি নির্বাচনী আসন পুনর্বিন্যাস করা হয়েছে, এমন একটি গুজব ছড়িয়ে দিয়ে এ এলাকার সরল প্রকৃতির সাধারণ মানূষগুলোকে উত্তেজিত করে স্থানীয় বিএনপির দ্বিধাবিভক্ত নেতারা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছেন।’ আমু বলেন, ‘মোল্লারহাট, রানাপাশা, সুবিদপুর ও কুশঙ্গল ওই ৪টি ইউনিয়নে বর্তমানে সরকারের আমলে আমি কোটি কোটি টাকার উন্নয়নমূলক কাজ করেছি। ইউনিয়নগুলো কেটে দেওয়ার ইচ্ছা থাকলে আমি ওই উন্নয়ন করতাম না। আমি আপনাদের সাথে আছি, ভবিষ্যতেও থাকবো। কেউ তা বিচ্ছিন্ন করতে পারবেনা।’ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিশেষ অতিথি ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসক সরদার মোঃ শাহআলম, নলছিটি উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জিকে, মোস্তাফিজুর রহমান, ঝালকাঠি পৌরসভার মেয়র আফজাল হোসেন রানা, রানাপাশা ইউপি চেয়ারম্যান মো. আঃ ছালাম, নাচনমহল ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন আকন খোকন প্রমুখ। পরে তিনি তালতলা বিজি ইউনিয়ন একাডেমী মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ওবায়েত হোসেন, উপজেলা অওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও নলছিটি কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম কবির, কুলকাঠি ইউপি চেয়ারম্যান এইচএম, আখতারুজ্জামান বাচ্চু, উপজেলা যুবলীগ আহবায়ক দুলাল শরীফ, ছাত্রলীগ সভাপতি মোঃ সাইফুল ইসলাম সরদার সাংগঠনিক সম্পাদক রেজাউনুর রহমান অনিকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

নলছিটি :: আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি বলেছেন, ‘দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র চলছে। বিএনপি-জামায়াত যুদ্ধাপরাধীদের বিচার ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন বন্ধ করতে দেশে জ্বালাও, পোড়াও এবং মানুষ হত্যার রাজনীতি শুরু করেছে। এদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে।’ ৪ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে উপজেলার রানাপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।