![]() নারী কেলেঙ্কারিভোলার সেই পুলিশ কর্মকর্তা ক্লোজড
৬ April ২০১৩ Saturday ২:৩৩:১১ PM
এসআই ফোরকান আলী ক্লোজ হওয়ার খবর নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন আমাদের বরিশাল ডটকমকে বলেন, নারী কেলেঙ্কারির অভিযোগের সংবাদ প্রকাশের পর ভোলার পুলিশ সুপার মনিরুজ্জামান এসআই ফোরকান আলীকে ক্লোজড করেন। ৬ এপ্রিল শনিবার দুপুরে এ সংক্রান্ত আদেশ বোরহানউদ্দিন থানায় এসে পৌঁছে। উল্লেখ্য, বুধবার একাধিক স্ত্রীর স্বামী বোরহানউদ্দিন থানার বহু বিতর্কিত উপ-পরিদর্শক (এসআই) ফোরকান আলীকে দুই মহিলাসহ আবাসিক হোটেল দ্বীপকন্যার ১৮ নম্বর কক্ষে হাতেনাতে ধরে ফেলেন তার স্ত্রী। খবর পেয়ে ভোলার পুলিশ সুপার মনিরুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের একটি তদন্ত দল ঘটনাস্থলে পাঠান। এসআই ফোরকানের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির খবর বৃহস্পতিবার বিভিন্ মিডিয়ায় প্রকাশিত হলে পুলিশ প্রশাসন ও এলাকায় তোলপাড় শুরু হয়। এসআই ফোরকানের বিরুদ্ধে ইতিপূর্বে নারী নির্যাতন ও ব্যাপক অনিয়ম, ঘুষ-দুর্নীতির অভিযোগ রয়েছে। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

ভোলা :: ভোলার বোরহানউদ্দিন থানার বিতর্কিত উপ-পরিদর্শক (এসআই) ফোরকান আলীকে অবশেষে ক্লোজড করা হয়েছে। আমাদের বরিশাল ডটকম সহ বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশের পর নারী কেলেঙ্কারির অভিযোগে তাকে ৬ এপ্রিল শনিবার দুপুরে বোরহানউদ্দিন থানা থেকে ক্লোজড করে ভোলা পুলিশ লাইনে পাঠানো হয়েছে।