![]() দ্বীপশিখা’র সভাপতিসহ ছয় এনজিও কর্মকর্তার বিরুদ্ধে মামলা
৮ April ২০১৩ Monday ৭:০৬:৪৬ PM
আসামীরা হচ্ছে, দ্বীপশিখা এনজিও’র সভাপতি ইউসুফ আলী, সম্পাদক ইসমাত জাহান, প্রকল্প পরিচালক এম.এ মালেক, সদস্য জিয়াসমিন খানম ও বরিশাল নগরীর কলেজ এভিনিউ এলাকার বাসিন্দা গফ্ফার খান। মামলা সূত্রে জানা গেছে, নগরীর আলেকান্দার কাজীপাড়া এলাকার বাসিন্দা সফিকুল ইসলাম ২০০৯ সালে ওই এনজিওতে ৩ বছর মেয়াদী স্থায়ী সঞ্চয়ের জন্য ৬ লাখ ২০ হাজার টাকা জমা রাখেন। তবে ৩ বছর পেরিয়ে গেলে গ্রাহক সফিকুল সুদ সহ তার সঞ্চয়ের টাকা ফেরত চাইলে আসামীরা তালবাহানা শুরু করে। পরে সে জানতে পারে আসামীরা বিভিন্ন গ্রাহকের টাকা নিয়ে বিদেশ পালানোর চেষ্টা করছে। গত ৫ এপ্রিল তার টাকা ফেরত চাইলে আসামীরা তাকে হুমকি ও টাকা ফেরত দিতে অস্বীকার করে। এঘটনায় তিনি মামলাটি দায়ের করেন। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরিশাল :: ঝালকাঠীর নলছিটি উপজেলার নাম সর্বস্ব দ্বীপশিখা এনজিও’র সভাপতি সম্পাদক সহ ৬ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা দায়ের করা হয়েছে। ৮ এপ্রিল ওই এনজিও’র গ্রাহক সফিকুল ইসলাম বাদী হয়ে বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এই মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মোঃ মাসুদুর রহমান সকল আসামীদের বিরুদ্ধে সমন জারীর নির্দেশ দেন।