![]() ভোলায় আগ্নেয়াস্ত্রসহ দুই জলদস্যু গ্রেপ্তার
৯ April ২০১৩ Tuesday ৮:২৬:১১ PM
গ্রেপ্তারকৃতরা হলো- দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের নাগর চাপরাশির ছেলে ও মেঘনার দস্যু ফজলু বাহিনীর প্রধান ফজলু (২৭) ও কামরুল (২৪)। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আজিজুল হক আমাদের বরিশাল ডটকমকে জানান, ১০/১৫ জনের একদল দস্যু মনপুরার মেঘনার ঢালচর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় খবর পেয়ে পুলিশের একটি দল তাদের পেছন থেকে ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে দস্যু বাহিনী জংলার খাল এলাকা থেকে পালিয়ে যায়। এসময় পুলিশ দুই দস্যুকে গ্রেপ্তার করলেও অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি টুটু বোর পিস্তল, তিনটি একনালা বন্দুক ও একটি দোনালা বন্দুক উদ্ধার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রলার উদ্ধার করা হয়। এদিকে, মেঘনার দস্যু ফজলু বাহিনীর প্রধান ফজলু গ্রেপ্তারের খবর জেলে পল্লিতে পৌঁছালে সাধারণ জেলেরা আনন্দ উল্লাস করতে থাকে। বেশ কিছুদিন থেকে ভোলার মেঘনা ও সাগর মোহনায় জলদস্যুদের উপদ্রপ বৃদ্ধি পেয়েছিল। এতে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় হাজার হাজার জেলে। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

ভোলা :: ডাকাতির প্রস্তুতিকালে ভোলার মনপুরার জংলার খাল এলাকা থেকে মেঘনার দস্যু ফজলু বাহিনীর প্রধান ফজলুসহ দুই দস্যুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৯ এপ্রিল মঙ্গলবার বিকেল ৪টার দিকে পুলিশ এদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে একটি টুটু বোর পিস্তল, তিনটি একনালা বন্দুক ও একটি দোনালা বন্দুকসহ একটি ট্রলার উদ্ধার করা হয়েছে।