" />
AmaderBarisal.com Logo

আমতলীতে বাসের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু


আমাদেরবরিশাল.কম

১১ April ২০১৩ Thursday ৯:৩৫:০৯ AM

road-accident সড়ক দুর্ঘটনাবরগুনা :: বরগুনার আমতলী উপজেলায় সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় মন্নাপ গাজী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি জেলার আমতলী উপজেলার উত্তর টিয়াখালী গ্রামের মৃত কালু গাজীর ছেলে। ১০ এপ্রিল বুধবার রাতে আমতলী-কলাপাড়া সড়কের খুড়িয়ার খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত আটটার দিকে আমতলী-কলাপাড়া সড়কের খুড়িয়ার খেয়াঘাট এলাকায় মন্নাপ গাজী রাস্তা পাড় হচ্ছিলেন। এসময় সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা-ব-১১-২৩৭৬) কলাপাড়া থেকে ঢাকা যাবার পথে তাকে চাঁপা দিলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান আমাদের বরিশাল ডটকমকে জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে, তবে বাসের চালক পালিয়ে গেছে।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।