" />
AmaderBarisal.com Logo

নকলে বাধা দেওয়ায় কলেজ ভাংচুর, ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত!


আমাদেরবরিশাল.কম

১৩ April ২০১৩ Saturday ৪:৩২:৩৭ PM

ভোলা মানচিত্রভোলা :: ভোলার চরফ্যাশনে নকলে বাধা দেওয়ায় কলেজ ভাঙচুর ও দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদুর রহমানকে লাঞ্ছিত করেছে পরীক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীরা। এ সময় ছাত্রলীগ ও বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা কিছু সময়ের জন্য কলেজের মধ্যে শিক্ষক-ম্যাজিস্ট্রেটদের অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ১৩ এপ্রিল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোলার চরফ্যাশনের ফাতেমা মতিন মহিলা কলেজে এইচএসসি’র ইংরেজি ২য় পত্রের পরীক্ষা চলছিল। পরীক্ষা কেন্দ্রে উপজেলা নিবাহী কর্মকর্তা ও নিবাহী ম্যাজিস্টেট মাকসুদুর রহমান শিক্ষার্থীদের নকলের চেষ্টায় বাধা দিয়ে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নেন। এ ঘটনার জের ধরে দুপুর সোয়া ১টার দিকে বিক্ষুব্ধ পরীক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীরা মহিলা কলেজে ঢুকে কলেজের জানালা, দরজা, চেয়ার, টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করে। এক পর্যায়ে কেন্দ্রে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করে তারা।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম হাফিজ লাঞ্ছিত করার বিষয়টি নিশ্চিত করে আমাদের বরিশাল ডটকমকে জানান, স্থানীয় ছাত্রলীগ এ ঘটনার সঙ্গে জড়িত রয়েছে।

তবে চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মঞ্জু অভিযোগ অস্বীকার করে জানান, কলেজে ঝামেলার খবর পেয়ে তারা সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন। ছাত্রলীগের কেউ হামলা-ভাঙচুরে জড়িত নয়।

এব্যাপারে চরফ্যাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার আমাদের বরিশাল ডটকমকে জানান, বর্তমানে পরিস্থিত শান্ত রয়েছে।

অপরদিকে, ভোলার দৌলতখানে এইচএসসি’র ইংরেজি ২য় পত্রের পরীক্ষা চলাকালে নকলের অভিযোগে ১০ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।