" />
AmaderBarisal.com Logo

চার মাসেও পাঠ্যবই পায়নি বরগুনার শিক্ষার্থীরা


আমাদেরবরিশাল.কম

১৮ April ২০১৩ Thursday ৯:০২:১৪ PM

বরিশালে অবাধে বিত্রি হচ্ছে নিষিদ্ধ নিম্নমানের গাইড বইবরগুনা :: চলতি বছরের প্রায় ৪ মাস অতিবাহিত হলেও বাংলাদেশ সরকারের দেয়া জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত বিনামুল্যের বিভিন্ন শ্রেণীর বই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আজও পায়নি।

অভিভাবকদের দেয়া এক অভিযোগে জানা গেছে, বইয়ের সংকট দেখিয়ে বছরের শুরু থেকেই মাধ্যমিক শিক্ষা অফিস থেকে বিদ্যালয়ে শেণী ভিত্তিক সম্পূর্ন বই দেয়নি।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত মাধ্যমিক পর্যায়ের বই সরকার বিনামুল্যে দেয়ার কারনে দেশের কোন পাবলিকেসন্স এর মাধ্যমে এ বই প্রকাশিত হয়নি বিধায় এলাকার ছাত্র-ছাত্রীরা সঠিক সময় পাঠ্য বই বাজারেও কিনতে পায়নি এবং চলতি বছরের প্রায় ৪ মাস অতিবাহিত হলেও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আজও তাদের ক্লাসের পাঠ্য বোর্ড বই সংগ্রহ করতে পারেনি।

তালতলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম আমাদের বরিশাল ডটকমকে জানান, বিভিন্ন বিদ্যালয় থেকে কিছু কিছু পাঠ্যবই এনে কোন রকম চালিয়ে নিলেও ৯ম শ্রেণীর আংশিক ও ৬ষ্ঠ শেনীর ১৫ জন ছাত্র-ছাত্রীকে বই দিতে পারেননি।

এব্যাপারে আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা জানান, বছরের শুরু থেকেই বরগুনা জেলায় বইয়ের সংকট ছিল যার কারনে সম্পুর্ন বই দেয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে বরগুনা জেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন আমাদের বরিশাল ডটকমকে জানান, যে বিদ্যালয়গুলোতে এখনো বই পায়নি সমন্বয় করে তাদের বইয়ের ব্যবস্থা করা হবে।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।