![]() মঠবাড়িয়ায় বৃদ্ধ ও মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার
১৮ April ২০১৩ Thursday ৯:৫৫:৩০ AM
থানা সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার বকসির ঘটিচোরা গ্রামের মৃত ওমর আলীর স্ত্রী সুফিয়া খাতুনের লাশ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখে পরিবারের সদস্যরা থানা পুলিশে খবর দেয়। অপরদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৮ম শ্রেণীর মাদ্রাসা ছাত্রী জোহরা আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে। জোহরা উপজেলার তাফালবাড়িয়া গ্রামের আবদুল মান্নানের মেয়ে এবং স্থানীয় হামিদিয়া মহিলা সিনিয়র মাদ্রাসার ছাত্রী। বুধবার ভোরে জোহরা অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর সে রহস্যজনক কারণে মারা যায়। মঠবাড়িয়া থানার এসআই শেখ শাহিনুর রহমান বলেন, লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় দুইটি পৃথক অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

পিরোজপুর :: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বকসির ঘটিচোরা গ্রাম থেকে ১৭ এপ্রিল বুধবার সুফিয়া খাতুন (৭৫) ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জোহরা আক্তার (১৪) নামের মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ময়নাতদন্তের জন্য ১৮ এপ্রিল বৃহস্পতিবার লাশ দু’টি পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।