![]() ভোলায় জেলেদের জালে বিশাল আকৃতির কুমির
২০ April ২০১৩ Saturday ৫:৫৯:৪৭ PM
স্থানীয়রা জানান, ১৯ এপ্রিল শুক্রবার বিকেলে চরফ্যাশনের সাগর মোহনার শিবচর নামক এলাকায় নদীতে মাছ শিকার করছিলেন জেলেরা। এ সময় কুকরী-মুকরীর জেলে হযরত আলীর জালে বিশাল আকৃতির কুমির আটকা পড়ে। এসময় জেলেরা জালসহ কুমিরটি তীরে নিয়ে আসে। দৈর্ঘে সাত ফুট লম্বা আকৃতির কুটিরটি এক নজর দেখার জন্য শত শত উৎসুক মানুষ ভীড় জমায়। কুকরী-মুকরী বন বিভাগের বিট কর্মকর্তা চন্দ্র শেখর জানান, শুক্রবার দেশীয় প্রজাতির মাছ খেকো কুমিরটি খাদ্যের সন্ধানে সমুদ্রের তীরের কাছাকাছি এসে জেলেদের জালে আটকা পড়ে। পরে বন বিভাগ জেলেদের কাছ থেকে কুমিরটি উদ্ধার করে শনিবার গভীর সমুদ্রে অবমুক্ত করে দেয়। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

ভোলা :: ভোলার চরফ্যাশনে জেলেদের জালে দেশীয় প্রজাতির বিশাল আকৃতির একটি কুমির আটকা পড়েছে। ২০ এপ্রিল শনিবার সকালে জেলেদের কাছ থেকে কুমিরটি উদ্ধার করে বনবিভাগ ঢালচর সীমায় বঙ্গোপসাগরের মোহনায় অবমুক্ত করে দেয়।