" />
AmaderBarisal.com Logo

চাকুরী জাতীয়করন না হওয়ায় সিএইচসিপি‘র আত্মহত্যার চেষ্টা


আমাদেরবরিশাল.কম

২২ April ২০১৩ Monday ৮:৩৮:২৭ AM

pirojpur-map পিরোজপুর মানচিত্রপিরোজপুর :: চাকুরী জাতীয়করন না হওয়ায় হতাশাগ্রস্থ হয়ে পিরোজপুরের জিয়ানগরে প্রবীর কুমার মৃধা নামে এক কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। তাকে মূমূর্ষ অবস্থায় ২২ এপ্রিল সোমবার সকালে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, জিয়ানগর উপজেলার পত্তাসী ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি প্রবীর কুমার মৃধা চাকুরী জাতীয়করন না হওয়ার কারনে দীর্ঘদিন ধরে হতাশায় ভুগতে ছিলেন। হতাশাগ্রস্থ হয়ে ২১ এপ্রিল রবিবার বিকেলে সে আত্মহত্যার জন্য কীটনাশক পান করে।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।