![]() নাজিরপুরে রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি’র ৫১ নেতাকর্মীর জামিন
২২ April ২০১৩ Monday ৩:৪১:২৬ PM
জানা গেছে, গত ৭ মার্চ জেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি মোঃ নজরুল ইসলাম খান ও উপজেলা বিএনপির সাধার সম্পাদক মোঃ আবু হাসান খান ও উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি প্রবীন সাংবাদিক মোঃ আকরাম আলী ডাকুয়া সহ ৫১ জনকে নাম দিয়ে আড়াই শত জনকে অজ্ঞাত করে মোট তিন শতাধীক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলায় নেতাকর্মীদের বিরুদ্ধে গত ৫ মার্চ হরতালের দিন জাতীয় পতাকা ছিড়ে ফেলার অভিযোগ এনে স্থানীয় যুবলীগ কর্মী ও স্থানীয় বঙ্গমাতা মুজিব মহিলা কলেজের এমএলএসএস মোঃ আজিবর হোসেন খান এ রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করেন। এ মামলায় ওই সব নেতাকর্মীরা গত ৯ মার্চ হ্ইাকোর্ট এবং আজ সোমবার স্থানীয় আদালত থেকে জামিন লাভ করেন। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

পিরোজপুর :: পিরোজপুরের নাজিরপুরে রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির ৫১ নেতাকর্মী জামিন লাভ করেছে। ২২ এপ্রিল সোমবার তারা জামিন লাভ করেন।