" />
AmaderBarisal.com Logo

মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে পিরোজপুরে মানববন্ধন


আমাদেরবরিশাল.কম

২৩ April ২০১৩ Tuesday ১:৫৯:৫৭ PM

pirojpur-map পিরোজপুর মানচিত্রপিরোজপুর :: পিরোজপুরের কাউখালীতে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি, গণমাধ্যমের বিরুদ্ধে ষড়যন্ত্র ও আমার দেশ পত্রিকা প্রকাশের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ২৩ এপ্রিল মঙ্গলবার সকালে কাউখালী প্রেসক্লাবের সামনে সাংবাদিক ও সুশীল সমাজের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- সুশীল সমাজ প্রতিনিধি মনিরুজ্জামান মিঞা, আসাদুজ্জামান মামুন, সাংবাদিক নেতা হাসান হাফিজুর রহমান বাদল, শেখ রিয়াজ আহম্মেদ নাহিদ, কামরুজ্জামান খান, শেখ নুরুল হুদা বাবু, রিয়াদ মাহমুদ সিকদার, রবিউল হাসান রবিন, রফিকুল ইসলাম রফিক প্রমূখ।

বক্তারা অবিলম্বে মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি ও গণমাধ্যমের বিরুদ্ধে ষড়যন্ত্র ও সকল সাংবাদিকদের হত্যার বিচার ও আমার দেশে পত্রিকা প্রকাশের দাবী জানান।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।