![]() ৩০ বলে গেইলের সেঞ্চুরী
২৩ April ২০১৩ Tuesday ৮:২৬:১৪ PM
গেইল রেকর্ডগুলো গড়েছেন আজ মঙ্গলবার আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিপক্ষ বোলারদের ওপর তাণ্ডব চালান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যারিবীয় এই ব্যাটসম্যান। গেইলের ১৭৫ রানের ওপর ভর করে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহটা (২৬৩) এখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। এর আগে কেনিয়ার বিপক্ষে সর্বোচ্চ ২৬০ রান ছিল শ্রীলঙ্কার। গেইলের আগে টি-টোয়েন্টির ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল অ্যান্ড্রু সাইমন্ডসের দখলে। অস্ট্রেলীয় এই ব্যাটসম্যানের সেঞ্চুরিটি ছিল ৩৪ বলে। এক ইনিংসে সর্বোচ্চ ১৫৮ রান করেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। এক ইনিংসে ১৬টি ছয় হাঁকানোর রেকর্ড ছিল গ্রাহাম নেপিয়ারের। নিজের দিনে গেইল কতটা ভয়ংকর হয়ে উঠতে পারেন, সেটা নতুন করে বলার প্রয়োজন নেই। সেই দিনটাই শুধু আজ ফিরিয়ে আনলেন তিনি। ম্যাচের প্রথম ওভারে ততটা ভয়ংকর ছিলেন না। তবে দ্বিতীয় ওভারে পাঁচটি চার হাঁকেন গেইল। পঞ্চম ওভারে হাঁকেন চারটি ছয় ও একটি চার। অষ্টম ওভারেও মারেন চারটি ছয় ও একটি চারের মার। খেলার শেষ পর্যন্ত গেইল-ঝড় এক মুহূর্তের জন্য থামেনি। পুনেকে ‘খুন’ করে অপরাজিত থেকেই প্যাভিলিয়নে ফেরেন এই ক্যারিবীয় ‘দানব’। সূত্র: ক্রিকইনফো। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

ডেস্ক রিপোর্ট :: ৩০ বলে ১০০ রান। ম্যাচ শেষে অপরাজিত ১৭৫ রানে। ৬৬ বলের ইনিংসে ছক্কা ১৭টি টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি, এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ, সবচেয়ে বেশি ছক্কা, তিনটি রেকর্ডই নিজের করে নিলেন ক্রিস গেইল।