" />
AmaderBarisal.com Logo

নলছিটিতে তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে মতবিনিময় সভা


আমাদেরবরিশাল.কম

২৪ April ২০১৩ Wednesday ১২:৪০:৪৮ PM

Jhalakathi Map ঝালকাঠি মানচিত্রনলছিটি :: নলছিটিতে তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে পাবলিক প্লেস ও পাবলিক পরিবহন ধুমপানমুক্ত রাখার প্রয়োজনীয়তা ও করনীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল বুধবার সকাল ১০টায় নলছিটি মডেল সোসাইটি কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় বাসমালিক, লঞ্চ, টেম্পু ও ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

উপজেলা চেয়ারম্যান মো.নিজাম উদ্দিন তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকতা আবু হাসানাত মোহাম্মদ আরেফিন। বিশেষ অতিথি হিসেবে বক্ত্যব রাখেন নলছিটি মডেল সোসাইটি’র চেয়ারম্যান সাংবাদিক আব্দুল কুদ্দুস তালুকদার, নিবার্হী পরিচালক মো.খলিলুর রহমান মৃধা, সাংবাদিক আবুল হাসান মৃধা, উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুল ছত্তার, সাবেক সমাজসেবা কর্মকতা মো.নরুল হক তালুকদার, প্যালেস্টাইন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো.ওমর ফারুক

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- নলছিটি-বরিশাল বাসমালিক সমিতির সিনিয়র সদস্য মো.নুরুল ইসলাম, নলছিটি বিআরটিসি’র পরিচালক মো.জাকির হোসেন, নলছিটি আলফা মালিক সমিতির সদস্য মো.আজমল হোসেন, শ্রমিক নেতা মো.শামীম মল্লিক। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রভাষক মো.আমির হোসেন।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।