![]() ছাত্রলীগ-যুবলীগের টেন্ডারবাজিবরিশালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আট কোটি টাকার কাজ ‘গুছ’
২৪ April ২০১৩ Wednesday ১০:৫৯:৪০ PM
ঠিকাদাররা জানান, চলতি মাসের প্রথম সপ্তাহে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় চারতলা ফাউন্ডেশনের উপরে ৬টি দ্বিতলা ভবন নির্মাণের জন্য পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে দরপত্র আহবান করে। বিজ্ঞাপন অনুযায়ী বুধবার দুপুর ১টা পর্যন্ত দরপত্র জমা দেয়ার শেষ সময় ছিল। সেই অনুযায়ী দুপুর ১২টার পর থেকে দরপত্র জমা দিতে অধিদপ্তরে যান সাধারণ ঠিকাদাররা। কিন্তু সেখানে ডলার, দোলন, তপু, পলাশের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগ পরিচয়দানকারী ১৫ থেকে ২০ জন ক্যাডার সাধারণ ঠিকাদারদের দরপত্র জমাদানে বাধা দেয়। এসময় সাধারণ ঠিকাদাররা দরপত্র জমা দিতে চেষ্টা করলে তাদের সাথে ছাত্রলীগ-যুবলীগ নেতাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে ঠিকাদারদের কাছ থেকে দরপত্র ছিনিয়ে নেয় ক্ষমতাসীন দলের ক্যাডাররা। এ নিয়ে সেখানে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ সময় বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা ৫/৬ জন ঠিকাদার দরপত্র জমা না দিয়েই চলে যান। নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এক ঠিকাদার জানান, উজিরপুরের একটি কাজের জন্য দরপত্র জমা দিতে গেলে ডলার, দোলন, তপু, পলাশের নেতৃত্বে তার কাছ থেকে দরপত্র ছিনিয়ে নেয় সরকারদলীয় ক্যাডাররা। তার প্রতিষ্ঠানের ম্যানেজার (ব্যবস্থাপক) বাধা দিতে চাইলে তাকে গালাগাল দিয়ে কাজ ‘গুছ’ প্রক্রিয়ার মাধ্যমে বন্টন করা হবে বলে জানায়। কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন আমাদের বরিশাল ডটকমকে জানান, টেন্ডার জমা দেয়া নিয়ে সাধারণ ঠিকাদারদের সাথে ছাত্রলীগ-যুবলীগ নেতাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল বাশার জানান, দরপত্র জমাদান নিয়ে তেমন কোন সমস্যার কথা শোনা যায়নি। তবে কার্যালয়ের বাইরে যদি কিছু হয়ে থাকে সে ব্যাপারে তাদের কিছু করার নেই। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরিশাল :: বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ৬টি দ্বিতলা ভবন নির্মাণের প্রায় ৮ কোটি টাকার কাজ ‘গুছ’ হয়েছে বলে অভিযোগ করেছেন সাধারণ ঠিকাদাররা। ২৪ এপ্রিল বুধবার এ দরপত্র জমা দেয়া নিয়ে নগরীতে ছাত্রলীগ ও যুবলীগের সাথে সাধারণ ঠিকাদারদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। এর ফলে সাধারণ ঠিকাদাররা দরপত্র জমা দিতে পারেননি।