![]() ঝালকাঠি চেম্বারের নির্বাচনে ১৮ জনের মনোনয়নপত্র সংগ্রহ
২৪ April ২০১৩ Wednesday ২:২৪:২৭ PM
নির্বাচনের ১৭টি পদের জন্য একটি প্যানেল থেকেই সবগুলো মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। ফলে সাধারণ নির্বাচনের জন্য ভোটগ্রহণের প্রয়োজন হবে না বলে মনে করা হচ্ছে। অর্ডিনারী গ্রুপের ১২টি পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১২ জন। তারা হলেন- সালাহ উদ্দিন আহম্মেদ সালেক, আঃ রহিম মিয়া, অমল কুমার সাহা, একেএম শামসুল আলম বেলাল, মোঃ রিয়াদ হাসান মাহমুদ, গোলাম মোর্শেদ জিলানী, মোঃ জাহাঙ্গীর হোসেন বাবুল, আল মামুন খান ধলু, শাহ আলম শাহীন, মোঃ আবদুর রহিম রফিক, পরান কুমার কর্মকার ও কামরুল ইসলাম খলিফা। এসোসিয়েট গ্রুপের ৫টি পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৬ জন। তারা হলেন- ফেরদৌস আহম্মেদ কোরেশী, এম এ জলিল তালুকদার, জাকির হোসেন তালুকদার, আঃ ওহাব হাওলাদার, আঃ করিম খান ও রকিব বিন রাজ্জাক। নির্বাচনী তফসিলে ৩০ এপ্রিল মনোনয়নপত্র দাখিল, ১৮ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও ১ জুন সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত সাধারণ নির্বাচন ও ফলাফল প্রকাশের দিন ধার্য রয়েছে। সভাপতি ও দু’জন সহসভাপতি পদের নির্বাচন হবে ৯ জুন। এছাড়া চেম্বারের সাধারণ সভা হবে ১১ জুন সকাল ১০টায়। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

ঝালকাঠি :: ঝালকাঠি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচনের জন্য মোট ১৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। চেম্বার কার্যালয়ে ২৪ এপ্রিল বুধবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হয়। এসময় নির্বাচন পরিচালনা বোর্ডের সভাপতি নির্বাহী ম্যাজিষ্ট্রেট (ভূমি অধিগ্রহণ কর্মকর্তা) মোহাম্মদ কবীর হোসেন, দুই সদস্য আনোয়ার হোসেন আনু ও আলমগীর হোসেন দুলাল এবং ঝালকাঠি পৌরসভার মেয়র আফজাল হোসেন রানাসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।