" />
AmaderBarisal.com Logo

আজ ভোলার লালমোহন আসছেন মাহবুব-উল আলম হানিফ


আমাদেরবরিশাল.কম

২৭ April ২০১৩ Saturday ১২:৫৫:৫৮ PM

mahabubul-alam-hanif মাহবুব উল আলম হানিফভোলা :: আওয়ামী লীগের যুগ্ম সাধারন স¤পাদক মাহবুব-উল আলম হানিফ লালমোহন আসছেন। ২৭ এপ্রিল শনিবার ভোলায় ২০০১-এর নির্বাচন পরবর্তী সহিংসতার বিচার দাবিতে লালমোহনে আওয়ামীলীগ আয়োজিত কনভেনশনে বিকেল ৪টায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এসময় সফরসঙ্গী হিসেবে আছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এর আগে মাহবুব উল আলম হানিফের লালমোহন সফর উপলক্ষ্যে সমাবেশ সফল করতে গত ২০ এপ্রিল ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নুরুন্নবি চৌধুরী শাওন ১ দিনের সফরে তার নিজ নির্বাচনী এলাকা লালমোহন আসেন।

শনিবার অনুষ্ঠিত কনভেনশনে লক্ষাধিক মানুষ অংশ নিবে বলে আয়োজকদের পখ্ষ থেকে জানানো হয়েছে। এতদিন বিচার না হওয়ায় সে দিনের কথা মনে করে আজও কান্নায় ভেঙে পড়েন লর্ডহাডিঞ্জ, অন্নদা প্রসাদ গ্রামের ধর্ষনের শিকার ৫ থেকে ৬০ বছরের নারী ও শিশুরা। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি জোট সরকারের নেতাদের হাতে নির্যাতিতদের বিচার দাবিতে এ কনভেনশনের আয়োজন করা হয়েছে। ওই কনভেনশনে যোগ দিতে গ্রাম থেকে হাজারো নারী পুরুষ ব্যানার ফেস্টুন , প্লাকার্ড নিয়ে হাজির হবেন। কনভেনশনে প্রধান অতিথি হিসেবে থাকছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুল আলম হানিফ । এছাড়া থাকছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েদ ফেরদৌস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রাজিব মীর, সাংবাদিক সেলিম সামাদ, রাজনৈতিক নেতাদের মধ্যে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, ঢাকা মহানগর যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাট, মহানগর যুবলীগের সম্পাদক ওয়াদুল আলম আরিফ, যুবলীগ নেতা মমিনুল হক সাঈদ, ভোলা জেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান ফজলুল কাদের মজনু, জেলা আওয়ামী লীগের সম্পাদক জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ভোলা-৩ আসনের এমপি কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার নুরুন্নবী চৌধুরী শাওন।

এদিকে দু বছর আগে বিচার বিভাগীয় তদন্ত কমিশনে শুধু লালমোহন উপজেলায় অভিযোগ দায়ের হয়ে ছিল ১৮৬টি। জেলায় এ অভিযোগের সংখ্যা ছিল ১৪৬৫টি। ওই সময় কমিশন সরেজমিনে এসব অভিযোগ তদন্ত করে সত্যতা পান বলে সাংবাদিকদের জানিয়ে ছিলেন। এমন অসংখ্য ঘটনার বিচার দাবি করে নির্যাতিত পরিবারের সদস্যরা শনিবার কনভেনসনের মঞ্চে উপস্থিত থাকছেন জানান এমপি শাওন। কনভেনশন সফল করতে শুক্রবার এমপি শাওন এলাকায় এসে গনসংযোগ করেন।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।