" />
AmaderBarisal.com Logo

কলাপাড়ায় অটো চালকদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৭, আটক ৩


আমাদেরবরিশাল.কম

২৭ April ২০১৩ Saturday ৪:৫৬:১৩ PM

পটুয়াখালী মানচিত্রকলাপাড়া :: কলাপাড়ায় অটো চালকদের দুই পক্ষের সংঘাতে কলাপাড়া পৌর শহরের সদর রোড রণক্ষেত্রে পরিণত হয়েছে। ২৭ এপ্রিল শনিবার বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী সংঘাতে অন্তত সাতজন আহত হয়। আহতদের মধ্যে খলিল (২২), আরিফ (২২), সগির (১৭) ও বাবুলের (২৮) অবস্থা গুরুতর। এদেরকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সন্দেহভাজন হিসাবে তিনজনকে আটক করেছে।

আটককৃতরা হচ্ছেন- রায়হান (২১), আবু তালেব (২৮) ও আল-আমিন (১৮)। শহরের অভ্যন্তরীণ রুটে অটো চলাচল নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এই সংঘাত হয়েছে। এসময় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অটোচালকরা লাঠিসোটা নিয়ে প্রকাশ্যে শহরজুড়ে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এঘটনার পর থেকে শহরে অটো চলাচল বন্ধ রয়েছে। পুলিশ ও পৌর প্রশাসন যৌথ হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

অটোচালকরা জানায়, শহরের পশ্চিমদিকে চলাচলকারী অটোর চালকদের যাত্রী নিয়ে একটি মহল ও কিছু অটোচালক বালিয়াতলীসহ পুর্বদিকে যেতে বাধা দেয়। এঘটনার জের ধরে এই সংঘাত হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এঘটনায় কোন মামলা হয়নি।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।