![]() নলছিটিতে মাদক সম্রাট ভাগিনা রফিক গ্রেপ্তার
১১ May ২০১৩ Saturday ২:২৩:০৩ PM
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) এজেডএম মাসুদুজ্জামান আমাদের বরিশাল ডটকমকে জানান, গত ২ মে রাতে পুলিশ অভিযান চালিয়ে কুশঙ্গল এলাকা থেকে ২১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল ব্যাবসায়ীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। ঐদিন নলছিটি থানায় মাদকদ্রব্য আইনে ভাগিনা রফিককে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিক ও আবুল কালাম আজাদকে সাথে নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সম্রাট রফিককে গ্রেপ্তার করা হয়। ওসি আরো জানান, ভাগিনা রফিক বরিশাল ও বাকেরগঞ্জ থানার একাধিক মামলার পলাতক আসামী। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

নলছিটি :: নলছিটিতে মাদক সম্রাট খ্যাত মো.রফিকুল ইসলাম (৩০) ওরফে ভাগিনা রফিককে গ্রেপ্তার করছে পুলিশ। ১০ মে শুক্রবার রাত পৌনে তিনটায় উপজেলার কুশঙ্গল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ১১ মে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত রফিক কুশঙ্গল গ্রামের আ.সত্তার হাওলাদারের পুত্র।