![]() চার বছর বয়সী মেয়র!
১৩ May ২০১৩ Monday ১০:৫২:২৬ AM
এলাকার বাসিন্দাদের মতে, রবার্টের যদিও মেয়র পদে নিয়োগ পাবার জন্য পর্যাপ্ত শিক্ষাগত যোগ্যতা নেই, তারপরও তিনি সফলতার সঙ্গেই মেয়রের দায়িত্ব পালন করছেন। ক্যাথি স্কিমিডট নামক ডরসেটের এক বাসিন্দা মেয়রকে নিয়ে মন্তব্য করেন, ‘সে অসাধারণ, এক কথায় সত্যিই অসাধারণ। সে কথা বলতে দারুণ পটু, রীতিমতো আপনার মুখের ওপর কথার উত্তর দেবে। আপনি ধারণাও করতে পারবেন না তার কথার ধার কত; একেবারে আগুনের গোলা যেন।’ ক্যাথির পরিবার চার প্রজন্ম ধরে ডরসেটে বসবাস করে আসছে। মেয়র সুন্দর গান গাইতে পারেন এমনকি নাচতেও পারেন। শুধু তাই নয়, তিনি হাতে লাঠি নিয়ে শহরের রাস্তায় পরিভ্রমণ করেন, এলাকার বাসিন্দাদের খোঁজখবর নেন। তিনি আবার মাছ ধরতেও সিদ্ধহস্ত। গত বছর ‘টেস্ট অব ডরসেট’ নামক এক উৎসবে রবার্ট টাফটসকে ডরসেটের মেয়র নির্বাচিত করা হয়। জনপ্রিয় এই উৎসবে লটারির মাধ্যমে ছোট্ট এ শহরের নেতা নির্বাচিত করা হয়ে থাকে। ডরসেটে নির্বাচিত হওয়ার প্রচারণায় আহামরি খরচও হয় না। মাত্র এক ডলার খরচ করলেই হ্যাট-এ আপনার নাম লিখিয়ে নিতে পারবেন। এমনকি ডরসেটের বাসিন্দা হতে হবে সেটাও জরুরি নয়। এক সময় তো শিকাগো থেকে শহরের দায়িত্ব পালন করেছিলেন জনৈক এক মেয়র যার বয়স ছিল ৫। ডরসেট শহরের সিদ্ধান্তগুলো নেয় ওখানকার ব্যবসাপ্রতিষ্ঠানগুলো; কাজেই মেয়র রবার্ট টাফটসের তেমন কোন ভারি দায়িত্ব নেই বললেই চলে। ২০১৩-তে মেয়র হিসেবে রেকর্ড বুকে রবার্টের নাম লিপিবদ্ধ হতে যাচ্ছে। রবার্টের একজন প্রেমিকাও আছেন, নাম সোফিয়া। ডরসেট শহরের বাসিন্দারা শহরটিকে ‘বিশ্বের রেস্টুরেন্ট রাজধানী’ বলে থাকে; কেননা জনপ্রতি সব থেকে বেশি রেস্টুরেন্ট এই ডরসেটেই। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রের মিনেসোটার ছোট্ট শহর ডরসেট। জনসংখ্যা ২২ জন। শহরটির মেয়র হলেন রবার্ট টাফ্টস নামক ৪ বছর বয়সী এক বালক। না, ভুল পড়েননি বা ছাপার গলদও নয়। ডরসেট নামক শহরটির জনসংখ্যাও ২২ এবং মেয়রের বয়সও চার।