" />
AmaderBarisal.com Logo

পিরোজপুরে হরতালে ভাংচুর ও সড়ক অবরোধ


আমাদেরবরিশাল.কম

১২ May ২০১৩ Sunday ৪:৫৫:৫৬ PM

pirojpur-map পিরোজপুর মানচিত্রপিরোজপুর :: বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া পিরোজপুরে জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। ১২ মে রোববার সকালে পিকেটাররা জিয়ানগরের উমেদপুরের কাছে বনফুল পরিবহনের একটি বাস ভাংচুর করে এবং পিরোজপুর-বরিশাল সড়কের রানিপুরের কাছে রাস্তা কেটে ও গাছ ফেলে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরী করে। তবে পিরোজপুর শহরে জামায়াতের তেমন কোন তৎপরতা লক্ষ করা যায়নি।

অন্যদিকে পিরোজপুর-নাজিরপুর সড়কের ভৈরমপুর এলাকায় গাছ ফেলে ও রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরী করে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। পিরোটাররা শহরের পোষ্ট অফিস ও বাইপাস সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরী করে।

হরতালের কারনে আন্তজেলা ও দুরপাল্লার কোন বাস চলাচল না করলেও রিক্সা চলাচল স্বাভাবিক রয়েছে।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।