" />
AmaderBarisal.com Logo

ব্যর্থতায় বিপর্যস্ত ক্রিকেটাররা দেশে ফিরছেন মঙ্গলবার


আমাদেরবরিশাল.কম

১৩ May ২০১৩ Monday ১০:৫৮:১৩ AM

bangladesh-cricket-board-bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)খেলাধুলা ডেস্ক ::  এক মাসেরও বেশি সময় জিম্বাবুয়েতে কাটিয়ে মঙ্গলবার দেশে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা। দ্বিতীয়বারের মতো হতাশা বয়ে আনছেন তারা। সন্ধ্যা পৌনে ছয়টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাদের।

দুই টেস্ট, তিন ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ১০ এপ্রিল জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছেড়েছিল জাতীয় ক্রিকেট দল।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে ১৭ এপ্রিল টেস্ট সিরিজ দিয়ে আনুষ্ঠানিক সফর শুরু করে বাংলাদেশ। প্রথম টেস্ট ৩৩৫ রানে হেরে গেলেও দ্বিতীয় টেস্ট জিতে ১-১ ব্যবধানে সিরিজ শেষ করে। জয় দিয়ে শুরু হয়েছিল ওয়ানডে সিরিজ। কিন্তু শেষ হয়েছে ২-১ ব্যবধানের পরাজয়ে। অনেক কষ্টেশিষ্টে টি-টোয়েন্টি সিরিজ ১-১ ম্যাচে ড্র করতে পেরেছে মুশফিক বাহিনী।

এই সফরে বাংলাদেশ দলের ব্যর্থতার চেয়েও চমক সৃষ্টি করেছেন মুশফিকুর রহিম ওয়ানডে সিরিজ শেষে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে। আবেগের বশে তিনি এটা করেছিলেন বলে স্বীকার করেছেন দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।