![]() তিন মেয়র প্রার্থীকে সতর্ক করেছে কমিশনবিসিসি নির্বাচন: আচরণবিধি মানছেন না প্রার্থীরা
২১ May ২০১৩ Tuesday ৩:৫৬:২৬ PM
সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১০ এর ৬ (৪) ধারা অনুযায়ী মটর মহড়া ও শোডাউন দেয়া নিষিদ্ধ হলেও ৯ মে আ’লীগ সমর্থিত মেয়র প্রার্থী শওকত হোসেন হিরন ও ২০ মে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আহসান হাবিব কামাল ঢাকা থেকে বরিশাল আসার সময় সংবর্ধনার নাম করে নগরীতে মটর মহড়া ও শোডাউন করেছেন। এ দুই প্রার্থীর প্রত্যেকের মহড়ায় প্রায় হাজার খানেক মটরসাইকেল, প্রাইভেট কার, জীপ ও মাইক্রোবাস অংশ নেয়। এছাড়া আচরণ বিধিমালা ২০১০ এর ৪ ধারা অনুযায়ী ভোট গ্রহণের নির্ধারিত তারিখের ২১ দিন পূর্বে কোন প্রার্থী বা তার পক্ষে কোন ব্যক্তি কোন প্রকার নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন না উল্লেখ থাকলেও তা মানছেন না প্রার্থীরা। নিয়ম অনুযায়ী ২৭ মে থেকে প্রচারণা শুরুর কথা থাকলেও এরইমধ্যে নগরীর বাংলাবাজার, নূরিয়া স্কুলের মোড়সহ বিভিন্ন স্থানে নির্বাচনী কার্যালয় খুলে প্রচারণা শুরু করেছেন মেয়র প্রার্থী শওকত হোসন হিরন। অনেক প্রার্থী অভিভাবক সমাবেশের নাম করে নগরীর স্কুল-কলেজে ধারাবাহিকভাবে নির্বাচনী সমাবেশ করছেন। এদিকে তফসিল ঘোষণার পরপরই আ’লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মাহমুদুল হক খান মামুন দোয়া ও জন সমর্থন চেয়ে লিফলেট বিতরণ শুরু করেছেন। এছাড়া স্থানীয় বিভিন্ন পত্রিকায় রঙ্গিন বিজ্ঞাপন দিয়ে ভোট চাওয়া হয়েছে মেয়র প্রার্থী শওকত হোসন হিরনসহ বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থীর পক্ষ থেকে। এর মাঝে নগরীর ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নারায়ন চন্দ্র দে নারু রঙিন লিফলেট বিতরণ করেছেন। এছাড়া মনোনয়নপত্র জমা দেয়ার সময় শোডাউন দিয়েছেন প্রভাবশালী প্রায় সকল মেয়র প্রার্থী ও কাউন্সিলররা। পাঁচ জনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দেয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকলেও এর চেয়ে ঢের বেশি নেতাকর্মী নিয়েই খোদ রিটানিং কর্মকর্তার কক্ষে ঢুকে মনোনয়ন জমা দিয়েছেন প্রার্থীরা। এসকল ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে বরিশালের আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবর রহমান বলেন, আচরণবিধি লঙ্ঘনের বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে আমরা প্রার্থীদের সতর্ক করছি। ইতিমধ্যে আচরনবিধি লঙ্ঘনের অভিযোগে মেয়রপ্রার্থী শওকত হোসন হিরন, আহসান হাবিব কামাল, মাহমুদুল হক খান মামুনসহ বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থীকে সতর্ক করা হয়েছে। এছাড়া আচরণ বিধিমালা উল্লেখ করে সতর্কতামূলক মাইকিং করা হয়েছে। এরপরও প্রার্থীরা বিধিমালা ভঙ্গ করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরিশাল :: বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে আচরণবিধি মানছেন না প্রার্থীরা। মেয়র প্রার্থী থেকে শুরু করে কাউন্সিলর প্রার্থী প্রায় সকলেই আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছেন। আচরণবিধি উপেক্ষা করে তারা মনোনয়নপত্র জমার সময় শোডাউন, মটর মহড়া ও নির্ধারিত সময়ের আগেই গণসংযোগ শুরু করেছেন। ইতিমধ্যে আচরনবিধি লঙ্ঘনের অভিযোগে মেয়রপ্রার্থী শওকত হোসন হিরন, আহসান হাবিব কামাল, মাহমুদুল হক খান মামুনসহ বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থীকে সতর্ক করেছে নির্বাচন কমিশন।