![]() ‘মহাসেন’ মোকাবেলায় লোকবেতারের প্রস্তুতি
১৪ May ২০১৩ Tuesday ৭:৫৭:২৫ AM
![]() ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপ-পরিচালক হাফিজ আহম্মেদ ও লোকবেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল দুর্যোগের সতর্ক সংকেত নিয়ে লাইভ অনুষ্ঠান করছেন ঘূর্ণিঝড় ‘মহাসেন’ মোকাবেলায় বরগুনা কমিউনিটি রেডিও ‘লোকবেতার’ ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। ১৩ মে সোমবার সকালে লোকবেতারে জরুরী সভা করা হয়েছে। সভায় লোকবেতারের সম্প্রচার ২৪ ঘন্টা চালু রাখার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। তবে মাঝে মাঝে ট্রান্সমিশন যন্ত্র ঠান্ডা রাখার জন্য ঘোষনা দিয়ে অল্প সময়ের জন্য সম্প্রচার বন্ধ রাখা হতে পারে। লোকবেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল জানান, বিদ্যুৎ চলে গেলেও লোকবেতারের সম্প্রচার বিশেষ ব্যবস্থায় চালু রাখা হবে। বিদ্যুৎ ছাড়াই একটানা ৫ দিন সম্প্রচার চালু রাখার ব্যবস্থা করা হয়েছে। লোকবেতারের পরিচালক তারেক মাহামুদ জানান, আবহাওয়ার বার্তা প্রচারের পাশাপাশি লোকবেতার ক্ষুদে বার্তা প্রচার করছে। ক্ষয়ক্ষতি রোধে এ নির্দেশনাগুলো মানার জন্য লোকবেতার আবারও সবাইকে অনুরোধ জানাচ্ছে। যাদের ক্ষেতের বোরো ফসল ৮০ ভাগ পেঁকেছে, তারা ফসল কেটে ঘরে উঠিয়ে ফেলুন। গ্রীষ্মকালীন শাক-সব্জির মাঁচা শক্ত করে বাধুন। খাবার যোগ্য হলে কেটে ঘরে তুলুন। যাদের ঘরের পাশে বড় গাছ রয়েছে, তার ডালপালা কেটে ফেলুন। লোকবেতারে বর্তমানে প্রতি ১৫ মিনিট পর পর ঘূর্ণিঝড়ের বার্তা প্রচার করা হচ্ছে। সোমবার সন্ধ্যা ৬ টা থেকে সাড়ে ৬ টা পর্যন্ত মহাসেন মোকাবেলা এবং দুর্যোগে করণীয় বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান করা হয়েছে। ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি, বরগুনার উপ-পরিচালক হাফিজ আহম্মেদ ও লোকবেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল এ অনুষ্ঠানটি করেন। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপ-পরিচালক ঘূর্ণিঝড়ের বিভিন্ন সংকেত ও করণীয় নিয়ে ব্যাপক আলোচনা করেন। হাফিজ আহম্মেদ জানান, ঘূর্ণিঝড়টি উত্তর দিকে যাচ্ছে। তার গতি পরিবর্তন না হলে এটি ভারতের উপর দিয়ে চলে যাবে। তবে এটি পূর্ব দিকে মোড় নিলে বাংলাদেশে আঘাত হানবে। তিনি আরো জানান, বর্তমানে ৪ নম্বর সতর্ক সংকেত চলছে। এ মুহুর্তে আশ্রয় কেন্দ্রে যাবার প্রস্তুতি নিয়ে রাখতে হবে। ৫ নম্বর সংকেত এলেই আশ্রয় কেন্দ্রে চলে আসতে হবে। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

