" />
AmaderBarisal.com Logo

পটুয়াখালী জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা


আমাদেরবরিশাল.কম

১৪ May ২০১৩ Tuesday ১০:৪২:৪৭ AM

পটুয়াখালী মানচিত্রপটুয়াখালী :: প্রায় একযুগ পর পটুয়াখালী জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বহাল রয়েছেন যথাক্রমে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও এমএ রব মিয়া। ১৩ মে রোববার রাতে কেন্দ্রীয় কমিটি ১৭১ সদস্য বিশিষ্ট পটুয়াখালী জেলা বিএনপির নতুন পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় বলে দলীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

কমিটির লিখিত কপি এখনো জেলা কমিটির কাছে পৌঁছেনি। সংশ্লিষ্ট একাধিক সূত্রে সভাপতি সম্পাদকসহ সাতজনের তালিকা জানা গেছে।

তারা হলেন সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকাদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, দফতর সম্পাদক গোলাম রহমান ও প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান।

সূত্র মতে, নতুন কমিটিতে স্থান পাননি সাবেক সাধারণ সম্পাদক স্নেহাশু সরকার কুট্টি, সাবেক এমপি শহিদুর আলম তালুকদার, মোশতাক আহমেদ পিনুসহ জেলা বিএনপির বিরোধী গ্রুপের শীর্ষ পর্যায়ের নেতারা।

পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ রব মিয়া বলেন, “আমরাও শুনেছি। তবে লিখিত কপি এখনো হাতে পাইনি।”



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।