" />
AmaderBarisal.com Logo

ভোলায় অটোচাপায় স্কুল ছাত্র নিহত


আমাদেরবরিশাল.কম

১৪ May ২০১৩ Tuesday ৬:৩৫:৪০ PM

road-accident সড়ক দুর্ঘটনাভোলা :: ভোলায় অটোরিক্সার চাপায় পিষ্ট হয়ে জাহিদ (৬) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। ১৪ মে মঙ্গলবার বিকালে ভোলা-ভেলুমিয়া সড়কের পোলগোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ ওই এলাকার মো: আলীর ছেলে ও উত্তর চন্দ্র প্রসাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্র। পুলিশ ঘাতক অটো ও এর চালককে আটক করেছে।

স্কুল শিক্ষক সামসুল আলম জানান, রাস্তা পারাপারের সময় স্কুলছাত্র জাহিদকে পেছন থেকে চাপা দেয়। এতে গুরুতর আহত জাহিদকে ভোলা সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।