![]() উজিরপুরে ট্রাক চাপায় নির্মান শ্রমিক নিহত
১৫ May ২০১৩ Wednesday ৫:২১:৪০ PM
প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে উজিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ভোরে মুঠোফোনে কথা বলতে বলতে সাইকেল চালাচ্ছিলেন কালাম। এসময় ব্রাক্ষনদিয়া থেকে গৌরনদীগামী একটি ট্রাক হর্ন দিলে সে সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় পড়ে যায়। তখন ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদীর আশুকাঠি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের পরিবার চাইলে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হবে বলেন জানান তিনি। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরিশাল :: বরিশালের উজিরপুরে ট্রাক চাপায় মো. কালাম বেপারী (১৮) নামের এক নির্মান শ্রমিক নিহত হয়েছেন। ১৫ মে বুধবার ভোর সাড়ে ৬টায় উপজেলার মোড়াকাঠি এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত নির্মান শ্রমিক উপজেলার রমজানকাঠি গ্রামের আইয়ুব বেপারীর ছেলে।