![]() পটুয়াখালীতে আঘাত হেনেছে মহাসেন, ঘরবাড়ি বিধ্বস্ত
১৬ May ২০১৩ Thursday ১১:২৮:৩৭ AM
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঘূর্ণিঝড় মহাসেনের বর্ধিতাংশ পটুয়াখালীর খেপুপাড়ায় আঘাত হেনেছে। ধীরে ধীরে তা অগ্রসর হয়ে চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করবে। পটুয়াখালী জেলা প্রশাসক অমিতাভ সরকার জানান, সকাল সাড়ে ৯টা পর্যন্ত পাওয়া তথ্য মতে এ জেলায় সহস্রাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নে হাওলাদার বাড়ির মো. আনিস হাওলাদার নামে এক ব্যক্তি ঘর চাপা পড়ে আহত হয়েছেন। ওই ইউনিয়নের পল্লী চিকিৎসক আব্দুল খালেক হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। কুয়াকাটার লতাচাপলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বারেক মোল্লা জানান, লতাচাপলি ইউনিয়নের মাত্র একটি সাইক্লোন শেল্টার সেন্টার রয়েছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত বেশ কিছু মানুষ সেখানে আশ্রয় নিয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে ভারি বর্ষণসহ প্রচণ্ড বেগে ঝড় বইছে। এতে বাকি লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। তাই তার নেতৃত্বে এ ইউনিয়নের বাকি প্রায় ৩০ হাজার মানুষ কুয়াকাটা শহরের শতাধিক হোটেল-মোটেলে আশ্রয় নিয়েছে। এছাড়া এখানকার শতশত কাঁচ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে তিনি জানান। এখন ভাটার সময় হলেও পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

পটুয়াখালী :: ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মহাসেন ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগের ঝড়োহাওয়া নিয়ে পটুয়াখালীতে আঘাত হেনেছে। এসময় ঝড়টির আঘাতে সহস্রাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ মুহূর্তে ঝড়টি কক্সবাজারের দিকে যাচ্ছে।