![]() মহাসেন’র প্রভাবে বরগুনায় তিন জনের মৃত্যু
১৬ May ২০১৩ Thursday ৩:১৪:৪৬ PM
[সংবাদটি হালনাগাদ করে নতুন লিংকে দেয়া হয়েছে। হালনাগাদকৃত সংবাদ দেখতে এখানে ক্লিক করুন। মহাসেন’র তান্ডবে বরগুনায় ছয় জনের মৃত্যু (আপডেটেড)] নিহতরা হলেন- বেতাগী উপজেলার রানীপুরের সৈয়দ আলী (৭৫), একই উপজেলার বকুলতলি গ্রামের শিশু আবির (৬) ও তালতলি উপজেলার ছোট আমতলা গ্রামের চাঁন মিয়া (৭০)। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বেতাগীতে দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃদ্ধ সৈয়দ আলী অসুস্থ ছিল। ঝড়ের সময় হার্ট অ্যাট্যাকে সে মৃত্যুবরণ করেন। এবং বাড়ির পাশে বজ্রপাত হলে ‘আতঙ্কিত হয়ে’ শিশু আবির মারা যায় বলে পরিবারের সদস্যরা তাকে জানিয়েছেন। তালতলি উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান আমাদের বরিশাল ডটকমকে বলেন, বৃদ্ধ চাঁন মিয়া ছোট আমতলা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন। তিনি ঠান্ডার অসুখে ভুগছিলেন। ঝড়ের মধ্যে আশ্রয়কেন্দ্রে বসেই ঠান্ডায় তিনি মারা যান। বৃহস্পতিবার ভোর থেকেই জেলায় ঝোড়ো হাওয়া বইছে। সেইসঙ্গে চলছে প্রবল বৃষ্টি। বুধবার রাত থেকেই জেলার অধিকাংশ এলাকার বিদ্যুত্সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বরগুনার নিচু এলাকায় ছয় থেকে সাত ফুট উঁচু জলোচ্ছ্বাস হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বরগুনা শহরের কিছু নিচু এলাকা তলিয়ে গেছে। ভেঙে পড়েছে বহু গাছপালা। জেলা প্রশাসন বলছে, বরগুনার ৩২৪টি আশ্রয়কেন্দ্রে ৬৫ হাজার লোক আশ্রয় নিয়েছেন। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরগুনা :: ঘূর্ণিঝড় ‘মহাসেন’র প্রভাবে বরগুনায় তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে দু’জন বেতাগী উপজেলার এবং অপরজন তালতলি উপজেলার বাসিন্দা।