![]() বরিশালের দোয়ারিকা সেতুর সংযোগ সড়কে ধস
১৭ May ২০১৩ Friday ২:৫০:২৭ PM
জানা গেছে, ঘূর্নিঝড় মহাসেনের প্রভাবে বুধবার সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়। সেসময়ই সেতুর পূর্ব পাশের সংযোগ সড়কে ধস শুরু হয়। এরপর বৃহস্পতিবার ভোর থেকে বৃষ্টির সাথে যোগ হয় দমকা হাওয়া। তীব্র বৃষ্টি ও বাতাসের ফলে বৃহস্পতিবার ধস বড় আকার ধারণ করে এবং সংযোগ সড়কের ১ শ’ মিটার দেবে যায়। এরপর স্থানীয়রা ধসের স্থলে লাল পতাকা টানিয়ে দেয়। স্থানীয়দের অভিযোগ, ঘুর্নিঝড় মহাসেন শেষ হলেও সড়ক ও জনপদ বিভাগের কোন কর্তাব্যাক্তি ঘটনাস্থল পরিদর্শনে আসেনি এবং সংস্কারের উদ্যোগ নেয়নি। আর ধস নামা এ সংযোগ সড়কের সংস্কার না করেই ঝূঁকি নিয়ে যানবাহন চলতে দেয়া হচ্ছে। এ ব্যাপারে বরিশাল সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহ্ মোহাম্মদ শামস্ মোকাদ্দেস আমাদের বরিশাল ডটকমকে জানান, এ ধসে সেতুর জন্য ঝূঁকি নেই এবং যান চলাচলে ধসের কোন প্রভাব পরবে না। দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্থ সড়ক মেরামতের কাজ শুরু করা হবে। তিনি দাবি করেন, ধসের খবর পেয়ে তারা ঘটনাস্থল পরির্দশন করেছেন। পরির্দশন করে বৃহস্পতিবার থেকেই সংস্কার কাজ শুরু করা হয়েছে। প্রায় ১শ’ মিটার সংযোগ সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে। সংস্কার কাজে আরো দুই এক দিন লাগবে বলে জানান তিনি। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরিশাল :: ঘুর্নিঝড় মহাসেন’র প্রভাবে সৃষ্ট তীব্র বৃষ্টি ও বাতাসে ঢাকা-বরিশাল মহাসড়কের বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর (দোয়ারিকা) সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের ১ শ’ মিটার ধসে পড়েছে। তবে সংযোগ সড়কে ধসের কারণে যান চলাচলে কোন প্রভাব পড়বে না বলে দাবি করেছেন বরিশাল সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী।